বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। এ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্রে জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সকল সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে আয়োজিত প্রশিক্ষণ কোর্সসমূহে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। এখন এ ভাতা হবে- ৯ম গ্রেড থেকে এর নিচের পর্যায়ের কর্মচারী কেন্দ্রে অবস্থানকালীন আটশত টাকা, মাঠ সংযুক্তকালীন এক হাজার টাকা, ১০ গ্রেড থেকে এর নিচের পর্যায়ের কর্মচারী কেন্দ্রে অবস্থানকালীন ছয়শ টাকা এবং মাঠ সংযুক্তকালীন সাতশ টাকা।
এর জন্য শর্ত হলো- এ খাতে বরাদ্দকৃত অর্থ হতে এ ব্যয় নির্বাহ করতে হবে, এ বাবদ অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না; এ ব্যয়ে যাবতীয় আর্থিক বিধিবিধান প্রতিপালন করতে হবে; নিজস্ব Resource ceiling এর মধ্যে এ ব্যয় নির্বাহ করতে হবে; এবং এ ব্যয়ে কোন আর্থিক অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন